ঈদযাত্রা পরিদর্শনে গাবতলী বাস টার্মিনালে স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদযাত্রা পরিদর্শনে গাবতলী বাস টার্মিনালে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। চাপ বেড়েছে বাস টার্মিনালগুলোতে। নগরবাসীর এই ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনাল ও আশপাশের এলাকা পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার পর রাজধানীর প্রবেশ ও বাহিরমুখ গাবতলী বাস টার্মিনাল আসেন তিনি। এ সময় তিনি কাউন্টারগুলো পরিদর্শন করেন এবং ভাড়ার তালিকা দেখেন।

এ সময় যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে নাকি সে বিষয়ে তদারকি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন কাউন্টারে গিয়ে কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। ঈদযাত্রার চিত্র ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। যদিও গত কয়েকদিনে যাত্রী সংকটের কথা শোনা যাচ্ছিল, তবে আজ গাবতলী বাস টার্মিনালে ভিড় কিছুটা বেড়েছে। কিছু কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় দেখা গেলেও, আগের বছরের মতো উপচে পড়া ভিড় এখনো দেখা যাচ্ছে না।

অন্যদিকে, প্রায় সব কাউন্টারে টিকিট বিক্রেতারা যাত্রী আকর্ষণে সক্রিয় ভূমিকা পালন করছেন। ফলে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টার্মিনালের পরিস্থিতি আরও বদলাতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগের সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মন্ডল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিরপুর) মাকসুদুর রহমানস প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ