ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ১৮, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ১৮, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে উল্লেখ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ আমরা পাইনি। রাস্তায় কোনো ধরনের যানজট নেই।
বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, “সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। কিছু কিছু পরিবহন সংস্থা হয়তো ২০-৩০ টাকা কমও নিচ্ছে। এখানে পুলিশ বুথ রয়েছে, যেকোনো বাড়তি ভাড়ার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব বাসও যথাসময়ে ছুটছে, এখন পর্যন্ত কোনো ভোগান্তি ঘটেনি।”
মন্ত্রী আরও বলেন, সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক। যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন এবং এখন পর্যন্ত কোথাও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।
জ্বালানি তেলের বিষয়েও তিনি অবহিত করেন, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। যমুনা সেতু দিয়ে গতকাল প্রায় ৩২ হাজার গাড়ি অতিরিক্ত গিয়েছে। তিনি বলেন, “গাড়ি চালকরা তেল পেয়েছে বলেই যাত্রা করতে পারছে। যদি কেউ তেল না পায়, তারা অভিযোগ করতে পারবে। গণপরিবহনে কোনো ফুয়েল ঘাটতি নেই।”
জনতার আওয়াজ/আ আ