ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত: শ্রম প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে। সরকার, শ্রমিক ও মালিকপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিক সমস্যা নিরসন সম্ভব হয়েছে। রেশনিং ব্যবস্থা চালুর ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।

বুধবার (১৫ মে) রাজধানীর শ্রম ভবনের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, শ্রমিকদের ঈদের ছুটি যেন দীর্ঘ ও স্বস্তিদায়ক হয়, এ বিষয়ে মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ঈদের পূর্বে কোনো শ্রমিক ছাঁটাই বা কারখানাগুলো লে-অফ করতে পারবে না।

সভায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক মো. তরিকুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. আবদুর রহিম খান, বিজিএমইএ’র প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. নূর কুতুব আলম মান্নান, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশেনের সভাপতি নাজমা আক্তার এবং বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনিসহ মালিক ও শ্রমিকপক্ষের অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ