ঈদুল ফিতর উপলক্ষে যানবাহন নিয়ন্ত্রণে জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে ডিএমপির নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানকে ঘিরে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ।
ট্রাফিক নির্দেশনা
যেসব রাস্তায় ডাইভারশন থাকবে—জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেস ক্লাব লিঙ্ক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোলরুম গ্যাপ।
সাধারণ কার পার্কিংয়ের স্থান
মৎস্য ভবন থেকে শাহবাগ, আইইবির ভেতরে, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও প্রেস ক্লাব লিঙ্ক রোড ব্যারিকেডের বাইরে।
ভিভিআইপি/ভিআইপি কার পার্কিং
রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, ভিভিআইপিদের জন্য সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের কাছে। মন্ত্রিপরিষদের সদস্য ও ভিআইপিদের জন্য ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর-পশ্চিম দিকে। বিচারপতিদের জন্য সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পাশে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকদের জন্য গণপূর্ত ভবনের আঙিনায়।
এদিকে যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকরের বিষয়ে নগরবাসীর কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
জনতার আওয়াজ/আ আ