ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

এবারের ঈদ স্বস্তিদায়ক ও শঙ্কামুক্তভাবে সবাই উদযাপন করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের জামাতে জঙ্গি হামলাসহ কোনো হামলার আশঙ্কা নেই।

আজ রবিবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বলেন। এবার ঈদযাত্রা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রেন ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে, কালোবাজারি হচ্ছে না।

ট্রেনের শিডিউল বিপর্যয় নেই, এবারের ঈদ যাত্রায় আমি খুবই খুশি, যাত্রীরাও খুশি। অন্তর্বর্তী সরকার কোনো দুর্নীতি প্রশ্রয় দেয়নি বলে জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টে বলেন, এ ব্যাপারে জিরো টলারেন্স। আগে রেলের কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে যুক্ত ছিলো।

কিন্তু এবার কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে যুক্ত নেই। যার জন্য ট্রেনে নির্বিঘ্নে যাত্রা করতে পারছে যাত্রীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ