ঈদের বন্ধে খোলা বিএমইউর বহির্বিভাগ, চালু এক্সরে-সিটিস্ক্যান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৬, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদের বন্ধে খোলা বিএমইউর বহির্বিভাগ, চালু এক্সরে-সিটিস্ক্যান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ খোলা রয়েছে। বন্ধের মাঝে আজ বহির্বিভাগে ৬৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২-এ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সেবা দেওয়া হয়।

একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সেবাও দেওয়া হয়।

বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের উদ্যোগে রোগীদেরকে পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান করে।

বন্ধের দিনগুলোতে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের উদ্যোগে চালু রয়েছে এক্সরে এবং সিটিস্ক্যান পরীক্ষার সুবিধা।

বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানন, বহির্বিভাগে রোগীদেরকে পরামর্শসহ চিকিৎসাসেবা প্রদানসহ পরবর্তীতে রোগীদের টেস্টসমূহ সম্পন্ন করার এই মহতী কার্যক্রমে বৃহস্পতিবার ১৯ মার্চ এবং রবিবার ২২ মার্চ চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীসহ প্রায় ৫০০ জন অংশগ্রহণ করছেন।

এ ছাড়াও হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসক, নার্সসহ প্রায় ৫০০ জনবল দায়িত্ব পালন করছেন।

আগামী রবিবার (২২ মার্চ) বহির্বিভাগ খোলা থাকবে।

আজ বৃহস্পতিবার ১৯ মার্চ বহির্বিভাগের চিকিৎসাসেবাসহ টেস্টসমূহের সেবা কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, সহকারী পরিচালক (হাসপাতাল) মোঃ মাহবুবুল হক সরকার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ