ঈদে আসছে তসিবার ‘জানু স্বামী’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদে আসছে তসিবার ‘জানু স্বামী’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৬, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৬, ২০২৪ ৯:৩৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
আইলারে নয়া দামান’ খ্যাত গানের শিল্পী তসিবা এখন দারুণ জনপ্রিয়। নতুন নতুন গানের মাধ্যমে দর্শকহৃদয় জয় করে চলেছেন তিনি। তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আসছে এফ এ প্রিতমের সুর ও সঙ্গীতে এ শিল্পীর নতুন গান ‘জানু স্বামী’। গানটি লিখেছেন ইলিয়াস হোসেন।

সম্প্রতি বড় আয়োজনে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। রোহান-বেলালের কোরিওগ্রাফিতে গানটিতে মডেল হয়েছেন আলিফ ও জয়া। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামছুল হুদা।

নতুন গান নিয়ে তসিবা বলেন, এফ এ প্রীতম ও আমার ‘কালাচান’ গানের ব্যাপক সাফল্যের পর একসঙ্গে অনেক দারুণ গান করেছি। তবে ‘জানু স্বামী’ গানটি অন্যান্য সব গানের চেয়ে আলাদা। আশা করি, গান ও মিউজিক ভিডিও দর্শকরা দারুণ ভাবে গ্রহণ করবে।

পরিচালক সামছুল হুদা বলেন, ‘জানু স্বামী’ গানের কথা অসাধারণ। আমি চেষ্টা করেছি ভিডিওটি দারুণভাবে ফুটিয়ে তোলার। আশা করি, গানটি হবে এবারের ঈদ ধামাকা।

নির্মাতা জানান, খুব শিগগিরই ‘জানু স্বামী’ গানের ভিডিও ‘তসিবা বেগম’ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ