ঈদে বসুন্ধরা আবাসিক এলাকায় ছয় জামাত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদে বসুন্ধরা আবাসিক এলাকায় ছয় জামাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের নামাজের ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। 

ঈদের দিন সকাল ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকার মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ) মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদে সকাল সোয়া সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে সাতটায় এফ ব্লক জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় জি ব্লকের বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদের অনুষ্ঠিত জামাত হবে।

এছাড়া কে ব্লকের মদিনাতুল উলুম মসজিদে সকাল সোয়া আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর সকাল সাড়ে আটটায় এন ব্লকের ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ