‌উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল ঢাকার আদালত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‌উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল ঢাকার আদালত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

চলমান কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থী ও আইনজীবীরা। মিছিলটি ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী ও আইনজীবী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার সাধারণ শিক্ষার্থীদের মুক্তি চেয়ে ‘আমার ভাই জেলে কেন? খুনিরা বাইরে কেন?’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ