উকিল আব্দুস সাত্তারকে সকল পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি —
দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। আজ রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, নিজের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে আবারও লড়তে চান বিএনপি থেকে সদ্য পদত্যাগ করা বিএনপি চেয়ারপারসনের সদ্য সাবেক উপদেষ্টা উকিল আবদুস সাত্তার।
জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, আব্দুস সাত্তারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাঁচবারের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। পরে গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ সব পদ থেকে সরে যান এ রাজনীতিবিদ। এর আগে সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি। তার ছেড়ে দেওয়া আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

জনতার আওয়াজ/আ আ