উচ্চ মূল্যস্ফীতির কারণে মধ্যবিত্তরাও ক্রয়ক্ষমতা হারাচ্ছে: দেবপ্রিয় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উচ্চ মূল্যস্ফীতির কারণে মধ্যবিত্তরাও ক্রয়ক্ষমতা হারাচ্ছে: দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৫, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৫, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশিষ্ট ফেলো এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দুই অঙ্কের উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রান্তিক, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা অনেক কমে গেছে। তাই আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উচ্চ মূল্যস্ফীতি কমানোর বিষয়গুলো নিশ্চিত করতে হবে।

রবিবার (৫ মে) ঢাকার গুলশানে সিপিডি-নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-বাজেট সংলাপ নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, বাংলাদেশ ত্রিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। এর মধ্যে রয়েছে নিরবচ্ছিন্ন মুদ্রাস্ফীতি, দেশী-বিদেশী ঋণের ঝুঁকি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্দা, যেখানে প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চ্যালেঞ্জগুলো নির্মূল করার জন্য কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজে ফোকাস করা উচিত।

তিনি বলেন, আমরা এখন একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে আছি যেখানে মূল্যস্ফীতি আকাশচুম্বী, ঋণ ঝুঁকি, জিডিপি প্রবৃদ্ধির নিম্নগামী— যেখানে প্রান্তিক মানুষের বেশিরভাগই এর দ্বারা প্রভাবিত হচ্ছেন। তারা খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, খাতে ব্যয় করতে পারছেন না।

সিপিডির এই ফেলো বলেন, ঋণ আমাদের জিডিপির ৪২ শতাংশ, যেখানে বৈশ্বিকের তুলনায় অভ্যন্তরীণ ঋণ দ্বিগুণ। অনেক জটিল পরিস্থিতিতে নতুন সরকারের অধীনে বাজেট আসছে। তাদের নির্বাচনী ইশতেহার ও এডিপিতে বিষয়গুলো রয়েছে যা বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ