উত্তরবঙ্গের নগরপিতা লাঙলের মোস্তফা,নৌকার ভরাডুবি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উত্তরবঙ্গের নগরপিতা লাঙলের মোস্তফা,নৌকার ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২ ৩:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২ ৩:০৫ পূর্বাহ্ণ

 

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) পূর্ণাঙ্গ ভোট গণনা শেষে ফলাফলে দ্বিতীয়বারের জন্য উত্তরবঙ্গের অর্থ্যাৎ রংপুরের নগরপিতা নির্বাচিত হলেন মোস্তাফিজুর রহমান মোস্তফা।

তিনি সরকারদলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়ার চেয়ে ১ লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাত ১২ টায় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা লাঙল প্রতীক নিয়ে ১ লক্ষ ৪৬ হাজার ৭৯৮ ভোটে পেয়েছেন। অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন মাত্র ২২ হাজার ৩০৬ ভোট। তৃতীয় অবস্থানে থেকে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি মার্কা ৩৩ হাজার ৮৮৩ ভোট।

রসিক নির্বাচনে মোট ভোটার ছিলো ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন । মোট ২২৯ কেন্দ্রের তথ্যে ভোট পড়েছে ২ লাখ ৮০ হজার ৯৭২ টি ভোট । যা মোট ভোটের শতকরা ৬৫ দশমিক ৮৮ শতাংশ।

এছাড়া শফিয়ার রহমান মশাল (যাসদ) পেয়েছেন ৫ হাজার ১৫৬ ভোট ,তৌহিদুর রহমান মন্ডল দেওয়াল ঘড়ি (খেলাফত মজলিশ) প্রতীকে লড়াই করে পেয়েছেন ২ হাজার ৮৬৪, খোরশেদ আলম গোলাপ ফুল (জাকের পার্টি) ৫ হাজার ৮০৯ ভোট , মেহেদী হাসান (স্বতন্ত্র) ২ হাজার ৬৭৯ ভোট, আবু রায়হান ডাব (বাংলাদেশ কংগ্রেস ) ১০ হাজার ৫৪৯ ভোট ।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন, লাঙলের প্রার্থী ৩৩ ওয়ার্ডের মধ্যে ১ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাকি ৩২ টি কেন্দ্রে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন ।

এ সময় উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার আব্দুল বাতেন, মহাপরিচালক নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা। এ ফলাফল মহাপরিচালক নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট নিশ্চিত করেন। আরও উপস্থিত ছিলেন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ