উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পণ্যবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৫ মে) দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

দুটি মালবাহী ট্রেন সান্টিং (লাইন পরিবর্তন) করার সময় লাইনচ্যুত হয়ে দুটি বগি উল্টে গেছে। এতে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টাও চলছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, ঘটনাটি একটু আগে জেনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ