উত্তরাঞ্চলে মঙ্গা দূর করেছি, পিছিয়ে থাকবেনা দক্ষিণও : প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উত্তরাঞ্চলে মঙ্গা দূর করেছি, পিছিয়ে থাকবেনা দক্ষিণও : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৪, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৪, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় ব্যাপক উন্নয়ন হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ক্ষমতায় এসে উত্তরাঞ্চলে মঙ্গা দূর করেছি, দেশের দক্ষিণও পিছিয়ে থাকবে না।

পদ্মা সেতু চালু হওয়ার পর প্রথমবারের মতো সোমবার (৪ জুলাই) এই সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জে নিজ এলাকায় গিয়ে এসব কথা বলেন বঙ্গবন্ধু কন্যা।

এসময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, শত জুলুম নির্যাতনের মধ্যেও তৃণমূলের নেতাকর্মীরা দলকে সামলে রেখেছেন।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপির সময় আওয়ামী লীগের সব নেতাকর্মীর ওপর অত্যাচার-নির্যাতন হয়েছে। জেল-জুলুম হয়েছে। অনেক মানুষ মারা গেছে, অনেক লাশ হারিয়ে গেছে।

‘আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদ, জিয়া সব আমলেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হয়েছে। কিন্তু শত নির্যাতনের মধ্যেও আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সব সময় শক্তিশালী ছিল। বিশেষ করে আমাদের মাঠকর্মীরা সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তারাই কিন্তু দলকে ধরে রাখছেন।’

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথমবারের মতো স্থাপনাটির ওপর দিয়ে বাড়িতে গেলেন সরকারপ্রধান। তার সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পরে আমি যখন দেশে ফিরে আসি, তখন সবচেয়ে অবহেলিত ছিল দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চল ছিল মঙ্গাকবলিত এলাকা। তখন কোনো মানুষের গায়ে মাংস ছিল না। তাদের খাবার ছিল না। রোগের চিকিৎসা ছিল না। আর প্রতি বছর দুর্ভিক্ষ হতো।

‘তখন থেকে আমার একটা প্রতিজ্ঞা ছিল, যখন সুযোগ পাব, দেশের জন্য কাজ করব। এখন উত্তরাঞ্চলে মঙ্গা নাই। পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলেও ব্যাপক উন্নয়ন হবে।’

এর আগে দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তিনি প্রায় ঘণ্টাব্যাপী কথা বলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ