উত্তরায় হামলার শিকার সেই দম্পতি স্বামী-স্ত্রী নন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উত্তরায় হামলার শিকার সেই দম্পতি স্বামী-স্ত্রী নন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক পুরুষ ও এক নারীকে কোপাচ্ছেন দুই ব্যক্তি—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তবে হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী নন বলে জানিয়েছেন আহত ব্যক্তির প্রকৃত স্ত্রী দাবি করা সাইয়্যেদা শম্পা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

শম্পা জানান, ২০১৬ সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে, যাদের বয়স ৫ ও ৪ বছর। শম্পা অভিযোগ করেন, ইপ্তির সঙ্গে তার স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে। তবে, তাদের বিয়ে হয়েছে কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইভেন্ট ম্যানেজমেন্টে কর্মরত মেহবুল ঘটনার দিন সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন। শম্পা জানান, স্বামী বাইরে থাকলে তিনি সাধারণত তার সঙ্গে যোগাযোগ করেন না। হামলার বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন। তবে, ওই রাতে মেহবুল কেন উত্তরায় গিয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

সাক্ষাৎকারের সময় মেহবুল হাসান শম্পাকে ফোন করেন এবং বলেন, ‘তুই মিডিয়াতে থাক। মিডিয়াতে তুই বউ হয়ে আয়।’ এ সময় তার শাশুড়িও ফোনে কথা বলেন।

শম্পা বলেন, ‘মেহেবুল হাসান আমার বৈধ স্বামী। নাসরিন আক্তার ইপ্তির সঙ্গে তার স্বামী-স্ত্রীর কোনো সম্পর্ক নেই। এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা।’তিনি আরও জানান, বিয়ে সংক্রান্ত প্রমাণাদি তার কাছে রয়েছে।

এর আগে সোমবার রাত সাড়ে নয়টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ‘বেপরোয়া’ চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন এর প্রতিবাদ জানান।

এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা তাদের হুমকি দেয় ও একপর্যায়ে কিলঘুষি মারতে শুরু করেন। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ তাদের ওপর চড়াও হন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর বলেন, ‘আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তারা শঙ্কামুক্ত। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করেছেন।’

উল্লেখ্য, সোমবার রাতে ঘটা এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ