উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম যাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

উত্তর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেন, মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। সেখানে আমাদের একাধিক টিম কাজ করছে।

বিমান সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তোকির।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ