উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সড়কেই শেষ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ

গত বছরের ৮ ডিসেম্বর ওয়ান ব্যাংকে চাকরি হয়েছিল রাঙ্গুনিয়ার যুবক কাজী জুনায়েদ হোসেন রিফাতের (২৫)। ব্যাংকে চাকরি হলেও স্বপ্ন দেখতেন উদ্যোক্তা হওয়ার। বন্ধুদের নিয়ে একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। এজন্য কয়েকজন বন্ধুকে নিয়ে একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্টও খুলেছিলেন। সপ্তাহের প্রতি ছুটির দিন শেফের কোর্সে প্রশিক্ষণ নিচ্ছিলেন। কিন্তু উদ্যোক্তা হওয়া হলো না। তার আগেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক সংলগ্ন ফরেস্ট বিট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। নিহত কাজী জুনায়েদ হোসেন রিফাত উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া কাজী বাড়ি এলাকার মো. পুতুলের সন্তান। তিনি দুই মাস ধরে ওয়ান ব্যাংক চন্দ্রঘোনা শাখায় কর্মরত ছিলেন।
রাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় ব্যাংকারের মৃত্যু
জনতার আওয়াজ/আ আ