উন্নত চিকিৎসার জন্য ফের খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য ফের খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
শনিবার গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে নেওয়ার দাবি জানানো হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন মেডিকেল বোর্ডের চিকিৎসকদের বরাত দিয়ে এমন দাবি জানিয়েছেন।

শনিবার (১৭ জুন) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। এ সময় এজেডএম জাহিদ হোসেন বলেন, এবার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বারবার অনুরোধ করেছেন এবং তারা লিখিতভাবে বলেছেন, ম্যাডামের ক্রনিক লিভার ডিজিজের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে খালেদা জিয়ার টিপস-এর সুবিধা সম্বলিত অ্যাডভান্স সেন্টারে অর্থাৎ লিভারের চিকিৎসা হয় এমন সুবিধা সম্বলিত আধুনিক চিকিৎসা সেন্টারে নেওয়ার সুপারিশ করেছেন।

পাঁচ দিন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে এর আগে আজ রাত ৭টা ৫০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফেরেন খালেদা জিয়া। এখন ফিরোজায় থেকে বেগম জিয়ার চিকিৎসা চলবে।

সাংবাদিকদের ডা. জাহিদ আরও বলেন, আজও (শনিবার) সকাল বেলা কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, ১৩ জুন থেকে যে সমস্যা ছিল তা কিছুটা কমেছে। অপেক্ষাকৃত কিছুটা সুস্থবোধ করেছেন। সে কারণেই ওনাকে বাসায় রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আগের মতো যে চিকিৎসা চলছিল তা অব্যাহত রাখা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ