উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা: ইসি রাশেদা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৪, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৪, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি

উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। প্রভাবশালীরা নির্বাচনে প্রভাব খাটালে তাদের বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

শনিবার (৪ মে) সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনে কোনো প্রার্থী এমপিদের আশীর্বাদপুষ্ট হয়ে সুবিধা নিলে তা থেকে সরে আসার আহ্বান জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ পেলে প্রার্থিতাও বাতিল হতে পারে।

স্থানীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে ইসি রাশেদা বলেন, ‘প্রার্থীরা এমপিদের আশীর্বাদপুষ্ট হয়ে কোনো সুবিধা নিলে দয়া করে সরে আসেন। এরকম অবস্থা যদি দাঁড়ায়, যদি অভিযোগ আসে তাহলে প্রার্থিতা বাতিলও হতে পারে।’

এর আগে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কাছে নির্বাচন সংশ্লিষ্ট নানা অভিযোগ তুলে ধরেন।

এবার প্রথম ধাপে ৮ মে উপজেলা নির্বাচনে রাজশাহী বিভাগে অংশ নিচ্ছেন ৯১ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস-চেয়ারম্যান ৮৬ এবং মহিলা চেয়ারম্যান প্রার্থী ৭৩ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ