উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করে নাই : আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করে নাই : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএস’রা দুর্নীতি করে নাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তার অভিযোগ, উপদেষ্টাদের উপেক্ষা করে তাদের পিএস’রা একাই দুর্নীতি করতে পারে না। উপদেষ্টার আজ্ঞাবহ ব্যক্তিরাই পিএস হয়ে থাকেন।

সোমবার (২ জুন) দুপুরে পল্লবী মিরপুর ও বনানীর বেশ কয়েকটি স্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার সরকার যেভাবে দুর্নীতি এবং লুটপাট করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে পালিয়ে গেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ তাদের পিএস, আত্মীয় স্বজনরা যারা ক্ষমতার মোহে পরে বাংলাদেশের মানুষের টাকা দুর্নীতির মাধ্যমে হরণ করছেন। তাদেরও বিচার হবে বাংলার মাটিতে। কারণ বাংলাদেশের মানুষ কোনো দুর্নীতিবাজকে কখনো ক্ষমা করবে না। কোনো অন্যায়কারীকে ক্ষমা করবে না।

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আগামী ডিসেম্বরের ভেতরেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৫ বছর ধরে অপেক্ষা করছে, তারা ভোট দিতে চায়। তারা তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শ্যেন অ্যারেস্ট
গত বছরের জুলাই-আগস্টে নগরের চান্দগাঁও থানা এলাকায় নিহত হন হৃদয় চন্দ্র তরুয়া, মো: মাহিন, তানভীর সিদ্দিকী, শহীদুল ইসলাম ও ফজলে রাব্বি। এ ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক পাঁচটি মামলা হয়। মামলাগুলোর তদন্তে নেমে পুলিশ ওই ঘটনাগুলোতে লোকজন ও অস্ত্র সরবরাহের তথ্য পেয়েছে তামান্নার বিরুদ্ধে। এ কারণে ওই সব হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ