উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন করবেন কিনা, জানালেন তার ভাই - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন করবেন কিনা, জানালেন তার ভাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৮, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৮, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত উঠান বৈঠক ও সমন্বয় সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এ তথ্য জানান।

মাহবুব আলম বলেন, গত ১৭ বছরে রামগঞ্জে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। উপজেলা অবকাঠামোগতভাবে ভেঙে পড়েছে। মানুষের বাকস্বাধীনতাকে এমনভাবে হরণ করা হয়েছে যে, মানুষ তার চাহিদাটুকু প্রকাশ করতে পারেনি। গত ৫ আগস্টের পটপরিবর্তনের ফলে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। সেই বাস্তবতায় মানুষ তার দুঃখ-দুর্দশা আমাদের সঙ্গে ভাগাভাগি করছে।

তিনি আরও বলেন, রামগঞ্জের ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের গর্ব যে, এ মাটি থেকে আমরা একজন উপদেষ্টা পেয়েছি। যার মাধ্যমে আমরা রামগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। আগামী নির্বাচনে আমরা রামগঞ্জের এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলে মাহফুজ আলম এ আসনের প্রার্থী হতে পারেন।

উপদেষ্টা মাহফুজ আলমের ভাই বলেন, ৫ আগস্টের পর এ দেশে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচিত হয়েছে। প্রতিহিংসার এমন রাজনীতি এ দেশে আর চলতে দেওয়া হবে না যে, ক্ষমতাসীনরা বিরোধীদের ওপর নির্যাতন চালাবে।

এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটুর সঞ্চালনায় বক্তব্য দেন- এনসিপির সদস্য আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফি ও নাইম সালেহীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ