উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনে ঝিনাইদহে ম্যাটস ছাত্রদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনে ঝিনাইদহে ম্যাটস ছাত্রদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ম্যাটস ছাত্রদের বৈষম্য নিরসনে চার দফা দাবী আদায়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছে ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনসহ চার দফা দাবী আদায়ে তারা শহরে বিক্ষোভ সমাবেশ করে। সকালে মিছিলটি মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল থেকে শুরু করে পায়রা চত্বর ও শহীদ মিনার এলাকায় অবস্থান কর্মসুচি পালন করে। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের ছাত্র তরিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, খালিদ সাইফুল্লাহ, রিয়াজুল ইসলাম, ইসমত আরা ও মুস্তাফিজুর রহমান। বক্তরা বলেন, অবিলম্বে দশম গ্রেডে শুন্যপদে নিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আদালতের রায় ও মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মেনে স্বাস্থ্যখাত সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে কোন বৈষম্য মেনে নেওয়া হবে না বলে হুসিয়ারী উচ্চরণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ