উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে সাংগঠনিক শাস্তিরায় আনা হবে: নয়ন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, যারা ছোট ছোট নিজের স্বার্থে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে তাদেরকে সাংগঠনিক শাস্তির আওতায়ন হবে।
রবিবার এক সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগীয় যুবদলের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নয়ন বলেন, গত ১৫ বছর অবিরাম সংগ্রামের পরে ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। গত ১৫ বছরের সংগ্রাম ছিল এদেশের মানুষকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করার সংগ্রাম।
তিনি বলেন, আমাদের যুবদলের কর্মীরা যারা উশৃংখলা পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল তাদেরকে আমরা সাংগঠনিক শাস্তি দিয়েছি। আবার হুঁশিয়ার করে বলি যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদেরকে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে। গত ১৫ বছরের যে আত্মত্যাগ এগুলো সকল করব নাকি ছোট ছোট ব্যক্তির স্বার্থে সেই আত্মত্যাগকে ধুলিস্যাৎ করব। প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে কেউ যেন উশৃংখল পরিবেশ সৃষ্টি করতে না পারে। যুবদলের মধ্যে কেউ যদি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।
তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবেন। তারপরে নির্বাচন দিবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসলে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই নির্বাচন নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করবে। তাদের এক বিন্দু ছাড় দেয়া হবে না।
এ সময়ের উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগ উত্তর দক্ষিণ এবং মহানগর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনতার আওয়াজ/আ আ