ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে রঙে রঙিন বরিশাল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে রঙে রঙিন বরিশাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

শীতের পতাঝরা মর্মর ধ্বনিকে ছাপিয়ে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া গাছে লেগেছে আগুন রঙের খেলা। মুকুলে মুকুলে ছেয়ে গেছে আমগাছ। যান্ত্রিকতার কর্মব্যস্থ জীবনে যতোই নিস্প্রাণ, হিসেবী, প্রকৃতি-বিচ্ছিন্ন হোন না কেন, বসন্তের এ দিনে মন গেয়ে ওঠবেই ‘বসন্ত বাতাসে..সই গো বসন্ত বাতাসে’।

ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে আজ ১লা ফাল্গুন বসন্ত উৎসব ১৪৩০ উপলক্ষে বরিশাল সরকারী মহিলা কলেজ মাঠে শিক্ষার্থীরা আয়োজন করেছে বসন্ত ও পিঠা উৎসব। পিঠার স্টলগুলোতে শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপছে পড়া ভিড় লক্ষ করা গেছে।

বাসন্তি উৎসব বর্ণিল করতে নানা রংয়ের পোষাক ছাড়াও ফুল দিয়ে সেঁজেগুজে অনুষ্ঠানে এসেছিলেন শিক্ষার্থীরা। তারা সেলফি তুলে, ফটো সেশন করাসহ মডেলিং ছবির পোজ দিয়ে উদযাপন করেন বাসন্তি উৎসব। শিক্ষার্থীদের সাংস্কৃতিক নৃত্য পরিবেশনায় মুগ্ধ আগত দর্শনার্থীরা।

কলেজের অধ্যক্ষ বলেন, বসন্ত মন উদার করে, হাসতে শেখায়, গাইতে শেখায়, মানুষকে ভালবাসতে শেখায়। আজকের শিক্ষার্থীরা যদি মানুষকে ভালবাসতে না পারে, তাদের মন যদি উদার না হয়, তাহলে তাদের এই প্রয়াস ব্যর্থ। আর যদি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মানুষকে ভালবাসতে শেখে তাহলে, তাদের আয়োজন স্বার্থক হবে।

এদিকে বুধবার বিকেলে নগরের জগদ্বীশ সারস্বত স্কুল এন্ড কলেজ মাঠে বসন্ত বরণ উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী এবং বরিশাল নাটক’।

বসন্ত বরণ উপলক্ষে নগরের ফুলের দোকানগুলোতে ভীড় দেখা গেছে। এছাড়াও নগরীর পথ-প্রান্তরে বাসন্তী হলুদের আভরণে অন্য রঙগুলোও যেন বসন্তের উচ্ছ্বাসে ফেটে পড়েছে। বাঙালীর প্রাণের উৎসব বসন্ত বরণ নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বরিশাল মেট্রোপলিটন আইন-শৃঙ্খলা বাহিনী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ