এই চার ভাষা কি হারিয়ে যাবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই চার ভাষা কি হারিয়ে যাবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ২:১০ অপরাহ্ণ

 

‘আমি আমার মাকে (মাতৃভাষা) খুঁজে পেতে চাই, আপনারা আমার মাকে খুঁজে দেন।’ কথাগুলো বলছিলেন পঙ্কজ কন্দ। তাঁর সঙ্গে কথা হয় গতকাল সোমবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক আগের দিন। তাঁর সঙ্গে কথা হচ্ছিল তাঁদের মাতৃভাষা নিয়ে। পঙ্কজ কন্দ জাতিগোষ্ঠীর মানুষ। এই জাতিগোষ্ঠীর মানুষেরা বাস করেন মূলত সিলেট অঞ্চলের বিভিন্ন চা–বাগানে। পঙ্কজ থাকেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

উড়িয়া এবং কুইভ—এই দুই ভাষায় কথা বলেন কন্দরা। তবে বেশির ভাগই উড়িয়া ভাষায় কথা বলেন। উড়িয়া ভাষা ব্যবহারকারী কন্দদের মধ্যে এই ভাষায় কোনো বর্ণমালা খুঁজে পাওয়া যায়নি। কন্দদের দৈনন্দিন জীবনে নিজেদের মধ্যে উড়িয়া এবং কুইভ ভাষার চর্চা খুবই কম। এই ভাষা এখন প্রায় চরম হুমকির মুখে। ভাষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিক (সিল)। তারা দেশের বিপন্ন ২০টি ভাষার মধ্যে কন্দসহ চার ভাষার জরিপ গবেষণা সম্পন্ন করেছে। কন্দ ছাড়া অন্য তিন ভাষা হলো হুদি, পাত্র ও বানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ