এই বাজেট ছিনতাইকারী ও দুনীতিবাজের: দুলু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই বাজেট ছিনতাইকারী ও দুনীতিবাজের: দুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৮, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৮, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এ বাজেট কোনো জনগণের বাজেট নয়, কৃষকের নয়। এই বাজেট ছিনতাইকারী ও দুনীতিবাজের বাজেট।

শনিবার (৮ জুন) দুপুরে সিংড়ায় কোর্ট মাঠে আয়োজিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. মজিবর রহমান মন্টুর রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা দুলু বলেন, বাংলাদেশের জনগণ ভোট বর্জন করেছেন। জনগণ ভোট কেন্দ্রে যায় নাই। তারা ভোট বর্জন করেছেন। ডামি নির্বাচনে জনগণ ডামি প্রার্থীদের ভোট দেয় নাই। এ নির্বাচনে অংশগ্রহণ করেননি। এ আন্দোলন-সংগ্রামে বিএনপি বিজয় অর্জন করেছেন। আমাদের ভাতের অধিকার, আমাদের গণতন্ত্রের অধিকার, মানুষের কথা বলার অধিকার এবং ভোটের অধিকারের সংগ্রাম চলবেই। যতদিন দিন ভাত ও ভোটের অধিকার না ফিরবে। ততক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করবে, ততক্ষণ আমাদের আন্দোলন ও সংগ্রাম চলবেই।

বাজেট নিয়ে মন্তব্য করে তিনি বলেন, আমরা এ সরকারকেই মানি না, বাজেট তো পরের কথা। এই বাজেট ছিনতাইকারীর বাজেট, এ বাজেট জনগণের কোনো বাজেট নয়। এই বাজেট দুনীতিবাজ, ছিনতাইকারীদের বাজেট। কালো টাকা সাদা করার বাজেট। যারা বাংলাদেশের কোটি কোটি টাকা লুট করে নিয়ে গিয়ে বিদেশে পাচার করেছে এ বাজেট তাদের। ব্যাংকে কালো টাকা জমা দিয়ে ১৫ শতাংশ দিলে সাদা করার নিয়ন করা হচ্ছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. দাউদার মাহমুদের সভাপতিত্বে বক্তব্যে রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়ার সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন,যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির আহ্বায়ক এড. আলী আজগর খান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ