এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের : জুমা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের : জুমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।

তিনি বলেছেন, ‘এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার।’

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।

ফাতেমা তাসনিম জুমা লেখেন, ‘এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন-হিজাবীর।’

তিনি আরো লিখেন, ‘যে পরীক্ষায় অবতীর্ণ করেছো তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের।’

ডাকসু নির্বাচনে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খানসহ বেশিভাগ পদে জয় এসেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ