এই ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা : উপদেষ্টা রিজওয়ানা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা : উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করেননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি এই ভূমিকম্পকে সতর্কবার্তা বলেছেন, এটা সতর্কবার্তা হিসেবে আমলে নিতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

ভূমিকম্পের প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘গত পাঁচ বছরে এত জোরে, এত শক্তিশালী ভূমিকম্প আমরা অনুভব করিনি।

এটা বারবার আমাদের জন্য সতর্কবার্তা। এটাকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। ঢাকা শহরে খোলা জায়গা নেই।’
দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘অগ্নি ঝুঁকি, ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় তিন বছরের পরিকল্পনা নিয়ে আগানো উচিত।


শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের সানশেড ভেঙে তিনজন নিহত হয়েছেন।

এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। এখন পর্যন্ত ভূমিকম্পে শতাধিক আহতের খবর পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্তের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ