এই সরকার তো বদলাবেই, আজ হোক কাল হোক : মান্না - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই সরকার তো বদলাবেই, আজ হোক কাল হোক : মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার তো বদলাবেই, আজ হোক কাল হোক। কেউ কেউ মনে করেন, শেখ হাসিনাকে পাঁচ বছর কেউ কিছু করতে পারবে না, আবার কেউ কেউ বলেন, যতদিন জীবিত আছেন তাকে নড়াতে পারবেন না। কিন্তু আমি দেখি সরকার এমনিই নড়ছে। কারণ রিজার্ভ নাই। সরকার ভয়াবহ রকমের একটা অর্থনৈতিক সংকটে আছে।

বৃহস্পতিবার (১৬ মে) ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

বিমান মন্ত্রণালয়ের নাম করে ফোন, সতর্ক করে গণবিজ্ঞপ্তিবিমান মন্ত্রণালয়ের নাম করে ফোন, সতর্ক করে গণবিজ্ঞপ্তি
তিনি বলেন, ৭ জানুয়ারি আমরা জিতেছি না হেরেছি সেই বির্তক বাদ দেন। কিন্তু মানুষ এখন আমাদের পক্ষে আছে। মানুষ এখন সমর্থন করছে এই জন্য না যে, ভারতকে দেখতে পারে না। আমার এখানে নির্বাচন হবে ভারত এখানে বলে আমরা সিকিউরিটি প্রশ্ন বিবেচনোয় রেখে নির্বাচন করতে হবে। সে (ভারত) কে?

তিনি আরও বলেন, আমাদের দেশের জনগণ ভোট দেবে কাকে? গোটা মানুষ ঠিক করবে। জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় যাবে। ভারতের যদি দরকার লাগে আমাদের সেই সরকারের সাথে অথবা যেকোনো সরকারের সঙ্গে সম্পর্ক ঠিক করবে। ওরা কি রকম সরকার চায় তার ভিত্তিতে নির্বাচন হবে এখানে। এটা আমি না বলছি…এটা হতে পারে না। লড়াইটা তাই অনেক বড়। লড়াই অনেক বেশি দৃঢ়, লড়াইটা অনেক বেশি শক্ত এবং লড়াইটা হতেও পারে একটু দীর্ঘ বলেও তিনি উল্লেখ করেন।

কবে বৃষ্টি হবে জানা গেলকবে বৃষ্টি হবে জানা গেল
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনাসভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম জেএসডির তানিয়া রব, ভাসানী অনুসারি পরিষদের বাবুল বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ