একই মোটরসাইকেলে মামা-ভাগ্নে, ট্রাকচাপায় প্রাণ গেলো দুজনেরই - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একই মোটরসাইকেলে মামা-ভাগ্নে, ট্রাকচাপায় প্রাণ গেলো দুজনেরই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ

 

টাঙ্গাইলের সখিপুরে দোকানে যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সখিপুর-বাটাজোর সড়কের পাথরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ইছাপুর এলাকার ওয়াহেদ আলীর ছেলে মো. মাছুদ (২৫) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাকিব (২০)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
সখিপুর থানার এসআই মো. মনির বলেন, তারা সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাটাজোর বাজারে তাদের দোকানে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি পাথরপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ