একজন আলোকিত মানুষ পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারে: পলক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একজন আলোকিত মানুষ পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারে: পলক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

 

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, একজন আলোকিত মানুষ পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারে। আজকের শিক্ষার্থীরা শুধু সরকারের কাছ থেকে সহযোগিতা নেবে না তারা উদ্যোক্তা হয়ে সরকারকে সহযোগিতা করবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা কোর্ট মাঠে ১২দিনব্যাপী চলনবিল শিক্ষা উৎসবের ৮ম দিনে সিংড়া রত্ন সম্মাননা, রত্নাগর্ভা মা সম্মাননা, মরণোত্তর গুণীজন সম্মাননা, অবসর প্রাপ্ত শিক্ষক সম্মাননা, শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা, অদম্য মেধাবী সম্মাননা, কর্ম জীবনে সফল যারা কেমন তারা সম্মাননাসহ ১৬ ক্যাটাগরিতে ১৬৫৯ জনকে সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সিংড়ায় ৫ বছরে যে উন্নয়ন হয়েছে বিগত ৫০ বছরেও তা হয়নি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট, ক্লিন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জ্ঞান ভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। শিক্ষার প্রসার ঘটাতে আমরা ১২দিনব্যাপী শিক্ষা উৎসব করছি। অর্থাভাবে কারো লেখাপড়া যাতে বন্ধ না হয় সেজন্য আমাদের এই শিক্ষা উৎসব। শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে, উদ্যোমী হতে হবে, সাহসী হতে হবে। শিক্ষিত ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে যাতে চাকুরির জন্য দৌঁড়াতে না হয় সেজন্য আমরা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডিজিটাল হাব, আইসিটি পার্ক উপহার হিসেবে এনেছি।’

সিংড়া রত্ন সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের সন্তান জনাবা ফাহমিদা কাদের ও শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, সিংড়া উপজেলার নিমাকদমা গ্রামের সন্তান জাকিয়া সুলতানাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি জনাবা ফাহমিদা কাদের, শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মো. আতিকুল ইসলাম।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, যুগ্ম সম্পাদক ও চলনবিল শিক্ষা উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা রুহুল আমিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ