একটি অশুভচক্র আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করছে: ডিবি হারুন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একটি অশুভচক্র আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করছে: ডিবি হারুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ

 

ঢাবি প্রতিনিধি

একটি অশুভচক্র শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে টিএসসিতে তিনি এসব কথা জানান।

হারুন অর রশীদ বলেন, শুধু ষড়যন্ত্র নয় গাড়িতে আগুন, রেলের স্লিপার তুলে ফেলা, মেট্রোরেল বন্ধ করে দেওয়ার চেষ্টা ও বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে।

ডিবিপ্রধান আরো বলেন, গতকাল রাতে বিএনপির অফিসে অভিযান পরিচালনা করে তাজা ককটেল, লাঠিসোঁটা ও অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করি।

তিনি বলেন, কোমলমতি ছাত্রদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। এই গ্রুপটি অর্থ, আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও পানি সাপ্লাই দিয়ে ভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করছে। যারা এগুলো করেছে তাদের প্রত্যেকের নাম আমরা পেয়েছি। শিগগির তাদের গ্রেফতার করা হবে।

তিনি আরো বলেন, গতকালও ছাত্রদলের সাবেক সভাপতিসহ সাতজনকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদে তারাও অনেকের নাম বলেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ