একটি দল আছে তাদের মূল শিকড় পাকিস্তানে : আলাল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একটি দল আছে তাদের মূল শিকড় পাকিস্তানে : আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, একটি দল আছে তাদের মূল শিকড় পাকিস্তানে। সুযোগ পেলেই তারা ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে আর বিএনপির সমালোচনা করে। তাদের বলি আগে নিজেদের চেহারার দিকে তাকান।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত আরাফাত রহমান কোকোর ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আ.লীগের সমালোচনা করে আলাল বলেন, শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে। অথচ দেশের মানুষ আজ তাকে দেশ ছাড়া করেছে। আ.লীগ নেতারা দেশের টাকা বিদেশে পাচার ও লুটপাট এবং মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। তারা এখনো ওই সব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি। অথচ তারাই আবার বিদেশে বসে থেকে দেশে হরতাল ডেকেছে। বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবে না। মানুষ তার সঠিক জবাব দেবে।

আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ শাহজাদপুর শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত।

বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, খুলনা মহানগর শাখার সভাপতি জহির উদ্দিন বাপ্পী, বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদ সিরাজ জয়, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ ও সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ