একটি দল সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম করছে: নাহিদ ইসলাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একটি দল সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম করছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ

 

মৌলভীবাজার প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শ্রীমঙ্গলে মৌলভীবাজার-৪ আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী প্রতীম দাশের নির্বাচনি পথসভায় নাহিদ ইসলাম। ছবি: খবরের কাগজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম করছে। জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে হত্যা করেছে। ১১ দলীয় জোট তা সহ্য করবে না। জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌলভীবাজার-৪ আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী প্রতীম দাশের নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, পাঁচ আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ে তুলব। শাপলা কলি বিজয়ী হলে সকলের প্রতি ন্যায় বিচার করব। আমরা পাঁচ আগস্টের পর থেকেই বলছি, যারা অন্যায় করেছে, তাদের আইন অনুযায়ী বিচার নিশ্চিত করব। যারা অপরাধ করেনি, তাদের কোনো ধরনের কোনো হয়রানি করা হবে না। পাঁচ আগস্টের পর থেকে একটি দল মামলাবাজি শুরু করেছে।

নির্বাচন কমিশন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নয়তো ১১ দলীয় নির্বাচনি জোট তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, আমরা বলেছি ১১ দলীয় জোট নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও তরুণদের কর্মসংস্থানের জন্য কাজ করবে।

নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট ইনসাফভিত্তিক বাংলাদেশে গড়বে। সবাই একসঙ্গে কাজ করবে। আমরা চাই না চাঁদাবাজ, সন্ত্রাসের হাতে আবার ক্ষমতা যাক। নতুন কোনো স্বৈরাচারের হাতে যাক।

নির্বাচনি পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচনি পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, মৌলভীবাজার-৪ আসনের ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী প্রীতম দাশ প্রমুখ।

সভা শেষে একটি নির্বাচনী প্রচারণা মিছিল বের করা হয়, যা শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ