একটি মহল পিআরের নামে গণতন্ত্র নস্যাতের পাঁয়তারা করছে : টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একটি মহল পিআরের নামে গণতন্ত্র নস্যাতের পাঁয়তারা করছে : টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে একটি মহল পিআরের নামে গণতন্ত্র নসাৎ করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) টাঙ্গাইলে সদর উপজেলার অধীন ১২টি ইউনিয়ন ও ১০৮টি ওয়ার্ডের দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

টুকু বলেন, একটি ইসলামী দল পিআরের জন্য তুমুল আন্দোলন করার কথা বলেছেন। এটা সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান, যা কারও জন্যই কল্যাণ বয়ে আনবে না। জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না।

তিনি বলেন, পিআর নিয়ে একটি-দুটি রাজনৈতিক দল জোরালো কর্মসূচি-আন্দোলনের কথা বলছে। তারা বলছে, পিআর ছাড়া হবে না, এটা ছাড়া নির্বাচন আমরা করব না। এ কথাটাই হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত। এর দাবিতে আন্দোলন করছেন দলগুলো, এটা তো কখনোই নৈতিক আন্দোলন হতে পারে না।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, নির্বাচন নিয়ে আবার ষড়যন্ত্র হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা শাখার সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ