একটু ধৈর্য ধরেন, সরকারের পতন নিকটে নেতাকর্মীদের উদ্দেশ্য : দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একটু ধৈর্য ধরেন, সরকারের পতন নিকটে নেতাকর্মীদের উদ্দেশ্য : দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ

 

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত ১৪ বছর অনেক নির্যাতন সহ্য করেছেন আর একটু ধৈর্য ধরেন। সরকারের পতন নিকটে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ বিএনপি’র উদ্যোগে সোসাইটি মোড়ে ১০ দফা দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, আর একটু ধৈর্য ধরেন। ১৪ টা বছর অনেক নির্যাতন সহ্য করেছেন। অনেক আন্দোলন করেছেন। ৪/৫ মাস ধৈর্য ধরেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশ ফতুর হয়ে গেছে। এমন কোন নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই যার দাম বাড়েনি। এই অবৈধ সরকারকে পতন করতে হলে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা যদি একবার ঘুরে দাঁড়াতে পারি। তাহলে এই সরকারের পতন নিশ্চিত।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমাদের দেশ নেতা তারেক রহমান। ওনার বাবা স্বাধীনতার ঘোষক। দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান হচ্ছে তারেক রহমান। তার নেতৃত্বে আমরা আবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা স্বৈরাশাসক পতন করেছিলাম। বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী, তিনি যে জায়গায় নির্বাচন করেছেন জয়লাভ করেছেন। আর একজন নেত্রী আছে যিনি তার বাপের আসন ছাড়া অন্য কোথাও থেকে জয়লাভ করতে পারে না।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমানের ডাক যখন আসবে, তিনি যখন বলবেন, আসেন শেষ লড়াইটা করি- তখন সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ও বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ