একতরফা নির্বাচনের দিন শেষ: সমমনা জোট - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একতরফা নির্বাচনের দিন শেষ: সমমনা জোট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
‘একতরফা নির্বাচন করার দিন শেষ। সধারণ মানুষ নিজের ভোটাধিকার অর্জন করতে রাজপথে নেমেছে, সরকারের পতন সুনিশ্চিত। নির্বাচন হবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে। অন্যথায় জনগণ একতরফা নির্বাচন হতে দেবে না।’

রোববার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিল শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ একথা বলেন।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর দেশব্যাপী সপ্তম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোট।

ফরহাদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এসএম শাহাদত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, মহাসচিব আব্দুল বারিক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ