একদফার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একদফার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একদফা দাবি না মানলে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেন, ‘পাগলেও বিশ্বাস করবে না, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই কারণে ক্ষমতা ছাড়বে না নিয়ত করে বিরোধী দলের শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দিচ্ছে সরকার। ইতোমধ্যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনকারী ১৫ জনকে গুলি করে হত্যা করেছে, হাজার-হাজার নেতাকর্মীকে জেলে ভরে রেখেছে এই অবৈধ সরকার।’

মঙ্গলবার (১৮ জুলাই) পুরানা পল্টন কস্তুরী চত্বরে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে যুগপৎ ধারায় একদফা দাবীতে পদযাত্রা পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. ইরান বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ঢাকা-১ আসনের নির্বাচন জনগন ঘৃনাভরে প্রত্যাখান করেছে। তারা হিরো আলমের মতো প্রার্থীকেও ভয় পায়। শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানে জেনে শুনে বিষ পান করা একই কথা। তাই নির্বাচনকালীন সময়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সংকট এবার রাজপথেই সমাধান হবে। ক্ষমতা দখলকারীদের অধীনে আর কোনো জালিয়াতির নির্বাচন করতে দেব না।’

ঢাকা দক্ষিনের সভাপতি মাওলানা আনোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মো. আমিনুল ইসলাম আমিন, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, অর্থসম্পাদক রাসেল সিকদার লিটন, প্রচার সম্পাদক মনির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল ইসলাম মামুন, মো. শুভ আহমেদ প্রমুখ।

মিছিলটি পল্টন মোড়, সচিবালয়, প্রেসক্লাব, বায়তুল মোকারম, দৈনিক বাংলা, মতিঝিল শাপলা চত্বর হয়ে ইত্তেফাক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসুচী শেষ হয়।

এসময় নতুন কর্মসুচী ঘোষণা করা হয়। আগামীকাল (বুধবার) বেলা ১১টায় পুরানা পল্টন জমায়েত হয়ে পদযাত্রা কর্মসুচী নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, কমলাপুর, টিটিপাড়া হয়ে মানিকনগর পর্যন্ত গিয়ে থামবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ