একাত্তরের গণহত্যাকারীদের বিচার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একাত্তরের গণহত্যাকারীদের বিচার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গণহত্যারও বিচার চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ সোমবার এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের দুইদিনব্যাপী সাক্ষাৎকার নেওয়া শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

প্রশাসন নিয়ন্ত্রণ করতে চাওয়া জামাতের নেতার বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের দিকে নেওয়ার চেষ্টা চলছে। জেনোসাইডের (গণহত্যা) জন্য আমরা আওয়ামী লীগের যেমন বিচার চাই, তেমনি একাত্তরে যারা জেনোসাইডের সঙ্গে জড়িত, তাদেরও বিচার চাই।’

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দলের মধ্যে গণতন্ত্র প্রয়োজন, দলীয় গণতন্ত্রের চর্চা প্রয়োজন। পরিবারতন্ত্র ও দলীয়তন্ত্র থেকে বের হয়ে কাজ করতে হবে। এনসিপি এর উদাহরণ হবে, স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনয়ন দেওয়ার মাধ্যমে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ