একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হচ্ছে: ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হচ্ছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ

 

একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এমন শঙ্কার কথা জানান তিনি। 

ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানি বাহিনী, তাদের দোসররা একাত্তরে পরাজিত হলেও সেই পরাজয়ের প্রতিশোধ নিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে। জঙ্গিবাদী, সাম্প্রদায়িকতার সেই পরাজিত শক্তি আবারও প্রতিশোধ নিতে চাইছে।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত যারা এখনও বিদেশে পলাতক আছে, তাদের ফিরিয়ে আনার বিষয়ে কিছু অগ্রগতি আছে। এ বিষয়ে সরকার যথেষ্ট সচেষ্ট। তবে পলাতকরা যেসব দেশে আছে, সেসব দেশের কিছু আইনি বিধানের কারণে সময় লাগছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ