একাত্তরের বিরোধিতাকারীরা জনগণের কাছে ভোট চায়, তারা একটি অসভ্য দল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
‘একাত্তরের বিরোধিতাকারীরা জনগণের কাছে ভোট চায়, তারা একটি অসভ্য দল’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা এখন জনগণের কাছে ভোট চায়। আওয়ামী লীগ যেমন একটা অসভ্যের দল, জামায়াতও একটি অসভ্য দল।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।
তিনি বলেন, নির্বাচন সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কারও কারও বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভোট না দিলে জান্নাত-জাহান্নামের কথা বলা হচ্ছে। এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে।
মির্জা আব্বাস বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?
তিনি বলেন, জামায়াত মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না। এদের শুধু মুসলমানের লেবাস আছে। তিনি দেশবাসীকে এসব দলের কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
জনতার আওয়াজ/আ আ