একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৫, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৫, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ

 

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৫ মার্চ) এ কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। আজ ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

সেই নির্দেশনায় বলা হয়েছে, স্ব স্ব শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তির (ওয়েবসাইটে) www.xiclassadmission.gov.bd ‘কলেজ লগইন’ প্যানেলে লগইন করে আগামী ২০ মার্চ বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য অনলাইনে পাঠিয়ে এ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে অনুরোধ জানানো হলো।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসের শুরুতে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে এ স্তরের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ