একুশে টিভি ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টেলিভিশন ইটিভি ভবনের নিচ তলায় আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ওই ভবনের পেয়ালা কফি হাউজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
জানা যায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ করে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
জনতার আওয়াজ/আ আ