একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা, মান্নার ক্ষুব্ধ প্রতিক্রিয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা, মান্নার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন মান্না।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা একুশে পদক তুলে দেন। প্রতি বছর এ অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।

‘পরিপূর্ণ সংস্কার করতেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার’
প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, একুশে পদক প্রদান অনুষ্ঠান শুরুর আগে মাহমুদুর রহমান মান্না ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে দাঁড়িয়ে আছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সমাবেশে বক্তব্যে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জীবনে এত বড় অপমানিত এর আগে কখনো বোধ করিনি। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে আমাকে দাওয়াত কার্ড পাঠানো হয়েছে, কিন্তু কার্ডে লেখা হয়নি কয়টায় আসন গ্রহণ করতে হবে। কার্ডে লেখা হয়নি ১৫ মিনিট আগে দরজা বন্ধ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘সব জায়গায় যেমন লেখা থাকে প্রধান অতিথি পৌঁছানোর আগে উপস্থিত হওয়ার অনুরোধ। প্রধান অতিথির আগেই সেখানে পৌঁছেছি। যারা পাহারায় ছিলেন, তারা বলেছেন, “মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি প্রবেশ করতে পারবেন না।”’

প্রধান উপদেষ্টার উদ্দেশে মান্না বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মতো মানুষ যখন সরকার গঠন করেছে, আমরা তাকে সমর্থন করেছি। ভেবেছি, এই মানুষ অন্তত শেখ হাসিনার মতো মানুষকে অপমান করে আনন্দবোধ করবেন না। আমরা একটা পরিশীলিত রাজনীতি দেখতে পাব বলে আশা করেছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ