এক দফার হুঁশিয়ারি দিল এমপিওভুক্ত শিক্ষকরা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক দফার হুঁশিয়ারি দিল এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
তিন দফা মেনে দ্রুত প্রজ্ঞাপন জারি না করলে এক দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার (১৬ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসিতে এক সমাবেশে এ কঠোর হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষক নেতারা।

এর পাশাপাশি শনিবার (১৭ আগস্ট) কালো পতাকা মিছিল এবং দাবি পূরণ না হলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রারও ঘোষণা দেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘অবিলম্বে আমাদের তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি করতে হবে। এর মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন না হলে এক দফা জাতীয়করণ আন্দোলন শুরু করা হবে। প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করব।’

অধ্যক্ষ আজিজী আরও বলেন, ‘আমরা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। কিন্তু আমাদের যৌক্তিক দাবি বারবার উপেক্ষা করা হলে আমরা তিন দফা থেকে সরে এসে এক দফায় যেতে বাধ্য হব।’

এর আগে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে ষষ্ঠ দিনের মতো কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা টিএসসিতে যান। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শিক্ষক নেতারা দুপুর থেকে অনশন শুরুর ঘোষণা দেন।

শনিবারের (১৭ আগস্ট) কর্মসূচিতে কালো পতাকা মিছিলের পর যদি দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হয়, তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করার জন্য শিক্ষকরা প্রস্তুত বলেও তারা ঘোষণা দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ