এক দফা এক দাবি, জনগণ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায় : নোমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক দফা এক দাবি, জনগণ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায় : নোমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ

 

অনির্বাচিত সরকার জোর করে দেশ চালাচ্ছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘এখন এক দফা এক দাবি, জনগণ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। এই দাবিতে রাস্তায় নেমে আসছে জনগণ। বিএনপি উঠে গেলেও রাস্তায় থাকবে জনগণ। দেশের মানুষ দেশ গঠনে প্রধান ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’

বুধবার (১৯ এপ্রিল) মোহাম্মদপুর শংকর মসজিদের পাশে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, দেশ সংকটের মধ্য দিয়ে চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দুই বেলা ঠিকমতো খাওয়ার পরিস্থিতি নেই। একই সঙ্গে সরকারি বাহিনীর মাধ্যমে লুটপাট ও সন্ত্রাস চলছে। ক্ষমতায় থাকার জন্য জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে শেখ হাসিনার সরকার। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে

নেতা-কর্মীদের উদ্দেশে আবদুল্লাহ আল নোমান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে। অন্য রাজনৈতিক দলগুলোর ওপর কর্তৃত্ব আরও বাড়াতে হবে, সহনশীলতা বাড়াতে হবে। অন্যান্য দলের নেতারা আমার-আপনার মতো ভূমিকা রাখতে পারবেন না। সুতরাং আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি অ্যাডভোকেট পারভীন কাওসার পান্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রুবেলের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাজী ইউসুফ, আদাবর থানার বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এড, আখতার হোসেন, থানা বিএনপি নেতা আলমগীর হোসেন লাবু, সোহেল রহমান, মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন তালুকদার জুয়েলসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ