এক দফা দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক দফা দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। শুক্রবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন অর রশিদ, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম আহ্বায়ক নূরে আলম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিরুল ইসলাম প্রমুখ।

শামসুল আলম তার বক্তব্যে বলেন, দেশের মানুষ আজ অসহনীয় জীবন যাপন করছে। দুবেলা পেট ভরে দেশের মানুষ খেতে পায় না।এই স্বৈরাচার শেখ হাসিনা ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে দেশের মানুষের সব অধিকার হরণ করেছেন। গণতন্ত্র হরণ করেছেন।দেশের মানুষের আজ একটাই দাবি স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ। তিনি শুধু মানুষকে মিথ্যা উন্নয়নের কথা বলেন। কিন্তু বাস্তবে দেশের জনগণের উন্নয়ন হয়নি।

তিনি বলেন, দেশের জনগণ শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাবে। ডিজিটাল আইন দিয়ে শেখ হাসিনা দেশের মানুষের কণ্ঠরোধ করেছেন। ঠিক একইভাবে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ দেশের মানুষের কণ্ঠরোধ করেছিল। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা দেশের মানুষের যতই দমন পীড়ন করুক, জনগণ জেগে উঠেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ