এক দফা দাবিতে ফরিদপুরে বিএনপির পদযাত্রা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক দফা দাবিতে ফরিদপুরে বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ফরিদপুর জেলা বিএনপি ও মহানগর বিএনপির আয়োজনে শুরু হয়েছে পদযাত্রা। মঙ্গলবার বেলা ১১টায় শহরের কাঠপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়।

পদযাত্রা শহরতলীর ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করবে।

পদযাত্রায় অংশ নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা, সাবেক সভাপতি শাহজাদা মিয়া, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর নগর বিএপির আহ্বায়ক এ এস এম কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক সামছুল আরেফিন সাগর প্রমুখ।

পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ