এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর সিরিজ নিশ্চিতের লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে লিটন দাসের দল।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ডাচরা। পাওয়ার প্লেতে ৬ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে ৪০ রান তুলতে সক্ষম হয়। তাসকিন, নাসুম ও মোস্তাফিজের বল হাতে কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত ১৫ বল বাকি থাকতেই নেদারল্যান্ডস ১০৩ রানে অলআউট হয়।

ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দারুণ শুরু করেন। উদ্‌বোধনী জুটিতে তারা যোগ করেন ৪০ রান। ইমনের ২১ বলে ২৩ রানের ইনিংস শেষ হলে অধিনায়ক লিটনের সঙ্গে তানজিদ এগিয়ে যান। তানজিদ ৩৯ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন, আর লিটন অপরাজিত থাকেন ১৮ বলে ১৮ রানে। বাংলাদেশ ৪১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

বাংলাদেশের বোলিংয়ে নাসুম আহমেদ সর্বোচ্চ ৩ উইকেট নেন, তাসকিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট। এছাড়া মেহেদি হাসান ও তানজিম সাকিব নেন ১টি করে উইকেট।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ