এক শিফটের অধীনে আসছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ৩০, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ৩০, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ

এক শিফটের অধীনে আসছে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আমিনুল ইসলাম খান।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনিন এ কথা বলেন।
তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটের অধীনে নিয়ে আসা হবে। সারাদেশে এ নিয়ম কার্যকর করা হবে।
সারাদেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে জানিয়ে গণশিক্ষা সচিব বলেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হবে।
জনতার আওয়াজ/আ আ